প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬
ওসমানীনগর প্রেসক্লাবে সাংবাদিক হারুন রশিদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
সিলেট এডিশন ডেস্ক
ইব্রাহিম খান ইমন ,ওসমানীনগর (সিলেট)::সিলেটের ওসমানীনগর উপজেলার ‘ওসমানীনগর প্রেসক্লাব’ এর সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায় দিন ও বিজয়ের কন্ঠের ওসমানীনগর প্রতিনিধি, জনপ্রিয় ফেসবুক পেজ মায়ার টিভির পরিচালক সদস্য প্রয়াত সাংবাদিক হারুন রশিদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওসমানীনগর প্রেসক্লাবের উদ্যোগে রবিবার বাদ আসর ক্লাব কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, দাতা সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল পূর্ব মরহুম হারুন রশিদের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তারা বলেন, প্রয়াত হারুন রশিদ ছিলেন একজন সাহসী, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সাংবাদিক। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন।
সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকান্ডে ও তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। হারুন রশিদের মৃত্যু সাংবাদিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর আদর্শ ও কর্মময় জীবন আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এসময় হারুন রশিদের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন, সমাজসেবামূলক কর্মকান্ড এবং এলাকার মানুষের প্রতি তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। হারুন রশিদের সৃতিচারণ করে বক্তব্য রাখেন, ওসমানীনগর প্রেসক্লাবের দাতা সদস্য যুক্তরাজ্য আব্দুল আলেক ইসলাম, এস.এম মাসুদ। ওসমানীনগর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রনিক পাল এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও সদস্য আব্দুস শহিদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, ওসমানীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরিফ আহমদ চৌধুরী, ওসমানীনগর ইমাম সমিতির সহ-সভাপতি মোনতাছিম বিল্লাহ জালালী, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, কোষাধক্ষ্য ইব্রাহীম খাঁন ইমন, আমাদের টিভির পরিচালক সৈয়দ মোফাজ্জল আলী, ওসমানীনগর টাইম এর পরিচালক সুয়েবুর রহমান, মরহুম হারুন রশিদের সহোদর মাছুম আহমদ, পুত্র সাইদুল ইসলাম মিলাদ, সাংবাদিক আব্দুর রকিব আনু, হাবিবুর রহমান বাবুল, ফজলু মিয়া, হাবিবুর রহমান উজ্জল, সমাজসেবী ডাঃ জুবায়ের আহমদ, অয়েছ মিয়া, ওসমানীনগর প্রেসক্লাবের সদস্য নাজমুল ইসলাম, জুয়েল আহমদ, পত্রিকা এজেন্ট আব্দুস ছালামসহ অনেকেই।
বক্তারা আরও বলেন, সাংবাদিকতার পাশাপাশি হারুন রশিদ বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা এবং সমাজে সম্প্রীতি বজায় রাখতে তাঁর অবদান ছিল প্রশংসনীয়। তিনি ছিলেন সকল শ্রেণি-পেশার মানুষের কাছে অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় একজন ব্যক্তি। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা তাজপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকি।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।