প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
সিলেটে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ফার্মেসি সিলগালা
সিলেট এডিশন ডেস্ক
সিলেটে অভিযানে একটি ফার্মেসীকে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক আরিফ মিয়া। অভিযান শেষে তিনি জানান, ওষুধ কোম্পানির পক্ষ থেকে চিকিৎসকদের কাছে বিনামূল্যে দেওয়া ওষুধের নমুনা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকার দায়ে দন্ডবিধির দু'টি ধারায় অন্তত ১ লাখ টাকা জরিমানা আদায় করা গেলেও প্রাথমিকভাবে তা না করে সতর্ক করা হয়। তবে সরকারি কাজে ব্যাঘাত সৃষ্টির প্রবণতা পরিলক্ষিত হওয়ায় হাসপাতালকে বিষয়টি অবহিত করা হয়। এবং অধিকতর সতর্কতার পরবর্তী নির্দেশনার আগে পর্যন্ত আল রাইয়ান ফার্মেসী সিলগালা করা হয় ৷ শেষে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ নিয়ে যায় ভোক্তা অধিকার।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।