প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৫
দক্ষিণ সুরমা সাবরেজিস্টার অফিসের দালাল কুতুবের তেলেসমাতি কারবার
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: জালকাগজের কারিগর দক্ষিণ সুরমা সাবরেজিস্টার অফিসের দালাল সিসিক'র ২৮ নং ওয়ার্ডের বড়ইকান্দি সুনামপুর আবাসিক এলাকার বাসিন্দা মৃত আফরোজ মিয়ার পুত্র কুতুব উদ্দিনের তেলেসমাতি কারবারে দিশেহারা স্থানীয়রা।
কয়েকবছর আগেও যিনি তিনবেলা ঠিকমতো খাবার খেতে পারতেননা, সেই কুতুব দক্ষিণ সুরমা সাবরেজিস্টার অফিসের দালালী, জালকাগজপত্র তৈরি ভূমিখেকো সিণ্ডিকেট এর সদস্য হয়ে ৫ তলা ফাউন্ডেশন দিয়ে ১তলা আলিশান বাড়ীসহ কয়েক কোটি টাকার মালিক হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
খোজঁ নিয়ে জানাযায়, দক্ষিণ সুরমা সাবরেজিস্টার অফিসের দালাল হলেও মরিল পরিচয় দিয়ে স্থানীয় সহজ সরল মানুষের জায়গা, পর্চা, জন্মনিনন্ধন, জাতীয় পরিচয়পত্র,নামজারী, রেকর্ড সংশোধনের নামে জালকাগজ তৈরি করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। শুধু তাইনা, সে ভূমিখেকো হিসেবেও পরিচিত। কোন দূর্বল বা মাদকাসক্ত পরিবার পেলে তাদের মাদকের প্রলোভন দেখিয়ে সাদা স্টাম্পে স্বাক্ষর করে আস্তে আস্তে টাকা দেয়। কয়েক মাস যাওয়ার পর বলে আপনি রেজিস্টারি করেদেন না হয় টাকা দিবোনা। তখন ঐ মাদকাসক্ত ব্যক্তি মাদকের টাকার নেশায় কম দামে জমি বিক্রি করে। এমনও ঘটনা কিছুদিন আগে ঘটেছে ২২ লক্ষ ৩০ হাজার টাকায় জমি ৮ ডিসিমিল কিনে ২০ লক্ষ ৮০ হাজার টাকা দিয়ে জমি রেজিস্টারি করে। দেড় লক্ষ টাকা পরে দিবে দিচ্ছি বলে আর দেয়না। ভূক্তভোগীদের দাবী খরিদদারের কাছ থেকে টাকা ঠিকই নিয়েছে জাল কুতুব। কিন্তু ওয়ারিশানদের ঠকিয়েছে দেড় লক্ষ টাকা। টাকার বিষয়ে কমিশনারের কাছে অভিযোগ দেওয়ার কথা বল্লে, ক্ষমতায় দাপট দেখিয়ে বলে কমিশনার আমার পকেটে থাকে পারলে কিছু করে দেখাও।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।