প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
দোয়ারাবাজারে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিলেট এডিশন ডেস্ক
এম ডি ফারুক মিয়া, দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগন্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, সুনামগন্জ এর ব্যবস্থাপনায় উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয় । প্রশিক্ষণটি পরিচালনা করেন( বারটান) আঞ্চলিক কার্যালয়, সুনামগঞ্জ অঞ্চল প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মুশফিকুছ সালেহীন।
উপজেলার মডেল মসজিদ কনফারেন্স হল রুমে গত ১২মে( মঙ্গলবার)সকাল ১০টায় শুরু হয়ে আজ১৪ মে (বৃহস্পতিবার) দুপুর আড়াইটা পর্যন্ত ৩ দিনের এ প্রশিক্ষণ সমাপ্ত হয় । প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওমর ফারুক উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ তৌফিক হোসেন খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশ্রাফুল আলম। প্রশিক্ষণে সুস্থ জীবনযাপনের জন্য ফলিত পুষ্টি, সুষম খাদ্য, নিরাপদ খাদ্য ও জীবন চক্রে পুষ্টিসহ বিভিন্ন বিষয়ের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।এছাড়া প্রশিক্ষণের বক্তারা আরো বলেন, বারটান দীর্ঘ দিন ধরে জনগণের পুষ্টি স্তর উন্নয়নে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণে খাদ্য ও পুষ্টির মৌলিক ধারণা, জীবনচক্রে পুষ্টির গুরুত্ব, বাংলাদেশের বর্তমান পুষ্টি পরিস্থিতি, অসংক্রামক ব্যাধি প্রতিরোধ, নিরাপদ উপায়ে খাদ্য সংরক্ষণ ও প্রস্তুতকরণ এবং পুষ্টিকর খাবারের উৎস ও বিপণনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা মৎস্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করবেন।
এই প্রশিক্ষণ কর্মসূচিতে উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক,ইমাম,পুরোহিত,ইউপি সদস্য,মহিলা বিষয়ক মাঠকর্মী,ও এনজিও কর্মীরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।