প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
ধোপাদিঘীর পাড় থেকে জব্দ ৩১ লাখ টাকার জিরা
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরীর ধোপাদিঘীরপাড় থেকে ৩১ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় জিরার একটি বড় চালান জব্দ করেছে কোতোয়ালী থানাপুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ড্রাম ট্রাকও আটক করা হয়। রবিবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, গত শুক্রবার (৮ মে) রাত ৮ টার দিকে সোবহানীঘাটস্থ ধোপাদিঘীরপাড় এলাকায় রেইনবো পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের সামনে এই অভিযান পরিচালিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গাড়ি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে একটি রেজিস্ট্রেশনবিহীন ড্রাম ট্রাকে তল্লাশি চালিয়ে ১৩১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার ওজন ৩ হাজার ৯৩০ কেজি। এর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩১ লাখ ৪৪ হাজার টাকা। এই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের (নং-১৪/৮/৫/২৬) করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম র্কমকর্তা মো. মনজুরুল আলম।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।