প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
দক্ষিণ সুরমার চন্ডীপুল থেকে ভারতীয় পণ্যসহ আটক-১
নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিণ সুরমার চন্ডীপুল পয়েন্ট থেকে গিয়াস উদ্দিন শুভ (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার সঙ্গে অবৈধভাবে আসা ভারতীয় পণ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১০ মে) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শনিবার রাত সোয়া ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডীপুল পয়েন্টে চেকপোস্ট চলাকালে ভারতীয় পণ্যসহ তাকে আটক করা হয়। গিয়াস উদ্দিন শুভ নারায়নগঞ্জ জেলার সদর থানার পূর্বপাড়া এলাকার মো. হাসান আলী হাওলাদার ও মমতাজ বেগমের ছেলে। এসময় তার হেফাজত থেকে ১ হাজার ৪শ’ ভারতীয় কিটক্যাট চকোলেট জব্দ করা হয়েছে যার বাজার মূল্য ৭০ হাজার টাকা।
তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।