প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৫
সাদা পাথর লুট : কুশীলবদের খোঁজে ৬ দপ্তর
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় কুশীলবদের খুঁজতে সিলেটের ছয় দপ্তরের কাছে নথি তলব করেছে দুদক। দপ্তরগুলো হলো—বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসন, পুলিশ সুপার কার্যালয়, কোম্পানীগঞ্জ থানা, খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) ও খনিজসম্পদ ও জ্বালানি মন্ত্রণালয়। পাশাপাশি পরিবেশ আইনবিদ সমিতিকেও (বেলা) নথি দিতে বলা হয়েছে।
ইতিমধ্যে মন্ত্রিপরিষদে প্রতিবেদন গেলেও এবার দুদকের জন্য আলাদা প্রতিবেদন প্রস্তুত করছে প্রশাসন ও পুলিশ। কোম্পানীগঞ্জ থানায় দুদকের টিম তথ্য সংগ্রহ করেছে।
দুদকের সূত্র জানায়, অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততার প্রমাণ মেলায় অনুসন্ধান শুরু হয়েছে। জেলা প্রশাসনের আলাদা তদন্তে শতাধিক ব্যক্তির সংশ্লিষ্টতা উঠে এসেছে। খনিজসম্পদ ব্যুরো ২ হাজার জনের বিরুদ্ধে মামলা করলেও গ্রেফতার হয়েছে মাত্র ১৭ জন।
এর মধ্যে আলোচিত সাহাব উদ্দিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। দুদক জানিয়েছে, অপরাধের মাত্রা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।