প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ২৯ জন গ্রেফতার ২৫ পিস ইয়াবা উদ্ধার
সিলেট এডিশন ডেস্ক
কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী, ১৫ জন মাদকসেবী, ০৩ জন নিয়মিত মামলার আসামী, ০৭ জন সন্দেহভাজন এবং ০৩ জন হকারসহ মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ০৭/০৫/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ ১৪:০০ ঘটিকা হতে অদ্য ০৮/০৫/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ ১৪:০০ ঘটিকা পর্যন্ত কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার, হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা ও থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেফতার করা হয়। এসময় ২৫ পিস ইয়াবাও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের নাম ও অপরাধ-
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২টা থেকে ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী, ১৫ জন মাদকসেবী, ৩ জন নিয়মিত মামলার আসামি, ৭ জন সন্দেহভাজন ব্যক্তি এবং ৩ জন হকারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন মোঃ রিয়াজ উদ্দিন (৪৫)। তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদকসেবী হিসেবে ১৫ জন, নিয়মিত মামলার ৩ আসামি, ৭ সন্দেহভাজন ব্যক্তি ও ৩ হকারকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদক ব্যবসায়ী :
১। মোঃ রিয়াজ উদ্দিন (৪৫) — ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার।
মাদকসেবী :
১। মোঃ জহিরুল ইসলাম (২৭), ২। শুভ পাল (৩৪), ৩। মোঃ রিমন আহমদ (২৭), ৪। মোঃ সাদেকুল ইসলাম (২২), ৫। মোঃ দেলোয়ার হোসেন (২৫), ৬। মোঃ মিল্টন মাহমুদ (২৮), ৭। মোঃ আহসানুজ্জামান চৌধুরী (৩৪), ৮। মোঃ ফখরুল আলম সোহাগ (৩০), ৯। মোঃ মামুন মিয়া (৩০), ১০। আব্দুল্লাহ (২০), ১১। অমিয় দাস (২২), ১২। রুহান রহমান শুভ (২৪), ১৩। তায়েফ (২১), ১৪। মোঃ শুক্কুর আলী (৩৭), ১৫। লায়েক মিয়া (৩৫)
নিয়মিত মামলার আসামী :
১। আল আমিন (১৮), ২। মোঃ রুমেল মিয়া (২৬), ৩। মোহাম্মদ আরিফ হোসেন (৩০)
সন্দেহভাজন :
১। ছুটন মিয়া (৪৫), ২। মুন্সি সোহান (৪২), ৩। সালমা বেগম (২৫), ৪। মোঃ সাদ্দাম হোসেন (৩০), ৫। মোঃ হোসেন আলী (৪৩), ৬। মোঃ ফারুক মিয়া (২৫), ৭। আবজল খান (২৮)
হকার :
১। মতিউর রহমান (৩০), ২। মোঃ ফারুক মিয়া (৫০), ৩। মারুফ (১৮)
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।