প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে মামলা
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে এক তরুণীকে চাকুরীর প্রলোভণে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী আরিনা বেগম (২০) সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী মানসিকভাবে অসুস্থ হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় জীবনযাপন করে আসছিলেন। এই সুযোগে তার পরিচিত কাওসার আহমদ চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে বাসা থেকে বের করে নিয়ে যায়।
অভিযোগ অনুযায়ী, গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে কাওসার আহমদ তাকে সিএনজি অটোরিকশায় তুলে সিলেট শহরের দিকে নিয়ে যায়। পথিমধ্যে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তার সহযোগী নাজিম আহমদ ও কামাল হোসেনের সঙ্গে মিলিত হয়ে তাকে জোরপূর্বক আটক রাখা হয়। বাদী জানান, বিকাল আনুমানিক ৩টার দিকে অভিযুক্তরা পালাক্রমে তাকে ধর্ষণ করে। তিনি বাধা দিলে তাকে মারধর করা হয় এবং মুখ চেপে ধরা হয়। পরবর্তীতে রাত ৮টার দিকে আবারও তাকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে দেওয়া হয়।
পরদিন রাত আনুমানিক ৮টার দিকে আবারও তাকে ধর্ষণ করা হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে অভিযুক্তরা তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি উদ্ধার হন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। যাহার রেজি: নং-০৮২১১, বেড নং-০২, তারিখ:১৫-১২-২০২৫ ইং থেকে ১৭-১২-২০২৫ ইং পর্যন্ত।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিষয়টি থানায় জানাতে গেলে থানা পুলিশ মামলা গ্রহণ না করায় তিনি আদালতের শরণাপন্ন হয়ে গত ১৯ জানুয়ারী ২০২৬ইং তারিখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিলেটে মামলা দায়ের করা হয়, মামলা নং-২৯/২০২৬। মামলায় অভিযুক্তরা হলেন— ১. কাওসার আহমদ (২৭), ২. নাজিম আহমদ (২৭) ও ৩. মো. কামাল হোসেন (৪০)। বাদী ন্যায়বিচারের স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।