প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
উপশহরে আল-আমিন নার্সিং কলেজে ডিপ্লোমা ও বিএসসি নার্সিং কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত
সিলেট এডিশন ডেস্ক
মো: ফারুক মিয়া, বিশেষ প্রতিনিধি : সিলেট উপশহরে অবস্থিত আল-আমিন নার্সিং কলেজে ডিপ্লোমা ইন নার্সিং ও বিএসসি ইন নার্সিং কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কলেজের প্রিন্সিপাল মিসেস শিউলি আক্তারের সভাপতিত্বে এবং প্রভাষক কুলসুমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী ক্লাসে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বুশরা আক্তার। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন বিমল চন্দ্র দে ও সাংবাদিক মোহাম্মদ ফারুক।
শিক্ষকমণ্ডলীর মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র লেকচারার মমতা বালা পাল, নার্সিং প্রশিক্ষক মিস শাম্মি রানী দত্ত, রুজিনা আক্তার, মাহমুদুর রহমান চৌধুরী, তামান্না বেগম, ও ফাতেমা বেগম। এছাড়াও মিডওয়াইফারি প্রশিক্ষক মিস তুলি কর, মিস আমিনা বেগম ও মিস আখি এবং ক্লিনিকাল প্রশিক্ষক মি. সৌরভ দাস ও মিস তানজিয়া জান্নাত সুভা বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের পেশাগত জীবনে সফলতা অর্জনের লক্ষ্যে আন্তরিকতা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সবমিলিয়ে উদ্বোধনী ক্লাসটি প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, যা শিক্ষার্থীদের নতুন পথচলার জন্য উৎসাহ ও প্রেরণার সঞ্চার করে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।