প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
সিলেটে ভাইকে হত্যার দায়ে ছোট ভাই নাজিম র্যাবের হাতে আটক
সিলেট এডিশন ডেস্ক
সিলেটের মোগলাবাজার থানাধীন বীরমঙ্গল গ্রামের সম্পত্তির বিরোধে ছোট ভাইয়ের হাতে খুন হন বড় ভাই মইনুল ইসলাম| ঘটনার পর থেকে নাজিম উদ্দিন আত্মগোপনে চলে যায়| মঙ্গলবার (৫ মে) র্যাব-৯ ও র্যাব ৮ এর একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে তাকে শরীয়তপুর ভেদরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে| বুধবার (৬ মে) সকালে গ্রেফহারকৃত নাজিম উদ্দিনকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ| গ্রেফতারকৃত নাজিম উদ্দিন (৩৫) শরীয়তপুর জেলার বেদরগঞ্জ থানার বীর মঙ্গল গ্রামের জফুর আলীর ছেলে|
র্যাব জানায়, নিহত মইনুল ইসলাম সিলেট জেলার মোগলাবাজার থানাধীন বীরমঙ্গল এলাকার বাসিন্দা| গ্রেফতারকৃত নাজিম উদ্দিন ভিকটিমের আপন ছোট ভাই| নিহত মইনুল ইসলামের ˆপত্রিক সূত্রে পাওয়া জমি জবর দখলের চেষ্টা করছিল নাজিম উদ্দিন| গত ২৫ মার্চ দুপুরে শালিস ˆবঠক চলাকালে উপস্থিত মুরুব্বিদের সম্মুখে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং প্রাণে হত্যার ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে চলে যায় নাজিম উদ্দিন|
ওইদিন রাতে ম্রইনুল ইসলাম রেঙ্গা হাজীগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে নাজিম উদ্দিন পূর্ব পরিকল্পিতভাবে তার উপর অতর্কিত হামলা করে| এসময় নাজিম উদ্দিন তার হাতে থাকা লোহার পাইপ দিয়ে মইনুল ইসলামকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে দ্রুত পালিয়ে যায়| পরবর্তীতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হলে ১৩ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে নিয়ে যাওয়ার জন্য রেফার্ড করেন|
অতঃপর ২৩ এপ্রিল বিকালে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মইনুল ইসলাম মৃত্যুবরণ করেন| এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সিলেটের মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন|
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।