প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
মাধবপুরে ৯৫ লাখ টাকার ভারতীয় ঔষধ, জিরা ও কাঠ জব্দ
মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে প্রায় ৯৫ লাখ ১১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ঔষধ, জিরা ও কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)| সোমবার (৪ মে) রাত সাড়ে ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান|
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় কৌশলগত অবস্থান নেয়| সোমবার ভোর ৬টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামিয়ে তল্লাশি করা হলে ট্রাকের ভেতরে পাথর ও বস্তার নিচে অত্যন্ত কৌশলে লুকানো অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের আমদানি নিষিদ্ধ ঔষধ ও জিরা পাওয়া যায়| ˆবধ কাগজপত্র না থাকায় এগুলো জব্দ করা হয়|
এছাড়া পৃথক আরেকটি অভিযানে মাধবপুর উপজেলার হরিণখোলা বিওপি এলাকার হরিণখোলা নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় আকাশমনি কাঠ জব্দ করা হয়|
জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানানো হয়| একই সঙ্গে চোরাচালান চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে| সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৫৫ বিজিবি|
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।