প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
সিলেটে ৩২ ঘন্টায় ৪০ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদ :
সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে ) নিজেদের ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শনিবার রাত ১২টা (শুক্রবার দিবাগত) থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন থানাপুলিশ ও গোয়েন্দা বিভাগ এই ৪০ জনকে আটক বা গ্রেপ্তার করে। তাদের মধ্যে নিয়মিত মামলায় ১৫, ওয়ারেন্টভুক্ত আসামি ৩ , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭, সন্দেহভাজন ৪, মেট্টোপলিটন অধ্যাদেশে ১০, ও হকার রয়েছে ১ জন। তাদের সবাইকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।