প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
যাদুকাটার তীর কেটে বালু লুটের ঘটনায় ৬ জনের নামে মামলা
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় রাতের আধাঁরে সীমান্ত নদী যাদুকাটা নদীর তীরে কেটে বালু লুটের সময় স্থানীয় জনতা বালু বুঝাই দুইটি স্টিলবডি নৌকা আটক করে পুলিশের হাতে সপোর্দ করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ৬ জনকে আসামি করে তাহিরপুর থানা একটি মামলা দায়ের করেছে। আজ ৩ মে রবিবার বিকালে মামলাটি দায়ের করেন তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এএসআই মনজুর আহমেদ। ৩ মে রবিবার ভোর ৫ টায় বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর গরকাটি এলাকায় নৌকা দুটি আটক করে।
এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি আমিনুর ইসলাম বলেন, পুলিশ নৌকা দুটি জব্দ করে থানায় নিয়ে আসে। এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারার অপরাধ তৎসহ পেনাল কোড ৩৭৯ ধারার ৬ নাম উল্লেখ ও ১০/১২ জনকে অজ্ঞাত রেখে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর ও পুলিশ সূত্রে জানাযায়, আজ রবিবার ভোররাতে ঘাগটিয়া গ্রামের নুরুজ আলীর ছেলে কাহার মিয়া(৩২), বাহার মিয়া(২৬) একই গ্রামের ফজু রহমানের ছেলে মোজাহিদ ও শুকুর মাহমুদের ছেলে লাম উদ্দিনসহ ১৫/১৬ জনের একটি বালু খেকো সিন্ডিকেট যাদুকাটা নদীর ঘাগটিয়া জালর টেকের বাঁশ বাগান এলাকার তীরে কেটে দুটি নৌকা বালু বুঝাই করে। এই খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এএসআই মনজুর আহমেদসহ সঙ্গীও ফোর্স যাদুকাটা নদীতে অভিযান চালালে বালু খেকো সিন্ডিকেট চক্রটি নৌকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ভোর সকালে যাদুকাটা নদীর গরকাটি এলাকায় গিয়ে নৌকা দুটি আটক করে বালু বুঝাই নৌকা দুটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারার অপরাধ তৎসহ পেনাল কোড ৩৭৯ ধারার ৬ নাম উল্লেখ ও ১০/১২ জনকে অজ্ঞাত রেখে মামলা দায়ের করে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।