প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫
কোম্পানীগঞ্জে উৎমাছড়ায় ভ্রমণে গিয়ে সিন্ডিকেটের ফাঁদে ৮ দিন পরে ফিরে পেলো হারানো আইফোন
সিলেট এডিশন ডেস্ক
স্টাফ রিপোর্টার:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী উৎমা ছড়া পর্যটন এলাকা থেকে হারিয়ে যাওয়া লক্ষাধিক টাকার মোবাইল আইফোন 11 সেটটি
গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ সিলেটের বরইকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দক্ষিণ সুরমা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুস সামাদ ইমন রাজা, ও সিলেট এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে সিলেট মহানগর ছাত্রদল নেতা শাহরিয়ার আহমদ সুমন ও আল আমিন আহমদসহ আরও চার বন্ধু শরিফ আহমদ, আফরোজ আহমেদ ছামি, শরিফ ইসলাম,লিটন আহমদ,তারা প্রাকৃতিক ভ্রমণের টানে উৎমা ছড়া পর্যটন এলাকায় বেড়াতে আসেন। আরোও জানা যায় ভ্রমণে গিয়ে তারা নিজেদের ব্যক্তিগত ও মূল্যবান জিনিসপত্র স্থানীয় একটি দোকানে রেখে নদীতে গোসল করতে যান। এসময় আনুমানিক ৮-১০ বছর বয়সী এক স্থানীয় শিশু তাদের জিনিসপত্র দেখাশোনার প্রস্তাব দেয়।ফিরে এসে দেখা যায়, আল আমিন আহমদের iPhone 11 ফোনটি নেই। প্রথমে এটি চুরি মনে হলেও, পরে জানা যায় এটি একটি সিন্ডিকেট চক্রের কাজ।পরে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে মোবাইল মালিক আল আমিন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
একটি অপরিচিত মোবাইল নাম্বার থেকে ফোন আসে মোবাইল টি পাওয়া গেছে তবে ৫ হাজার টাকা দিয়ে নিতে হবে। খবর পেয়ে সিলেট থেকে আসেন মোবাইল মালিক আল আমিন ও তার বন্ধুরা।পরে এই চোর সিন্ডিকেট চক্র তাদেরকে বলে মোবাইল পায়নি বলে জানায়। জানা যায়
উৎমা ছড়া পর্যটন এলাকায় একটি সংবদ্ধ কতিপয় চক্র মোবাইল এভাবেই ১০/১২ বছর বয়সী শিশুদের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয়। এনিয়ে জাতীয় সাপ্তাহিক বিশ্ব মিডিয়া পত্রিকার সিলেট ব্যুরো চীফ এম এ এইচ শাহীন কে বিষয়টি সম্পর্কে অবহিত করা হলে তিনি কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো.আব্দুর রব,কে নিয়ে ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান (মাষ্টার)এর শরণাপন্ন হলে। এবিষয়ে তিনি ছড়ার বাজারে অস্হায়ী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে কয়েকজন ইউপি সদস্য কে নিয়ে বসেন। এবং এলাকার সম্মানার্থে বিষয়টি অনুধাবন, মানবিক দৃষ্টিতে দেখার তাগিদ দেন এবং হারিয়ে যাওয়া আইফোন মোবাইলটির সন্ধানে সকলের সহযোগিতা কামনা করেন। রোজ শনিবার ৪-১০-২০২৫ ইং তারিখে হারিয়ে যাওয়া মোবাইলটি পেয়ে চেয়ারম্যান ফয়জুর রহমান (মাষ্টার) মালিক আল আমিনের হাতে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের বিএনপির সভাপতি আহমদ আলী,ইউপি সদস্য আতাউর রহমান, ফারুক আহমদ,তরিক উল্লাহ, যুবদল নেতা আব্দুর রব,শফিক মিয়া,নিজাম উদ্দিন,প্রমুখ। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোনের মালিক সিলেট শহরের দক্ষিণ সুরমা উপজেলার বাসিন্দা আল আমিন খুশিতে বলেন, সেদিন অনেক খোঁজাখুঁজি করেও পাইনি,হতাশা নিয়ে থানায় জিডি করেছিলাম এখন আমার মোবাইল পেয়ে আনন্দ লাগছে। এজন্য আমি স্হানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সংবাদকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রদল নেতা রবিউল ইসলাম (২৫) বলেন হারিয়ে যাওয়া মোবাইলটি ফিরে পেয়ে অজস্র কৃতজ্ঞতা জানাই গরীবের সাংবাদিকখ্যাত এম এ এইচ শাহীন,ভাই কে। আজকে মোবাইলটি ফিরে পেয়ে অনেক ভালো লাগছে। এবিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ওমর ফারুক বলেন সিলেটের পর্যটনখ্যাত ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন উৎমাছড়ায়, দেশবিদেশের পর্যটকদের আনাগোনা বেশি হওয়ার কারণ পাহাড়ের পাদদেশে পর্যটকরা মনকাড়া সৌন্দর্যে বিমোহিত হন। মোবাইল জরুরী জিনিসপত্র ও হারিয়ে যাওয়া এসব ঘটনা প্রায়ই শুনি এবিষয়ে টুরিস্ট পুলিশ ও বর্ডারগার্ড বিজিবির আরোও
কঠোর নজরদারি,প্রয়োজন বলে মনে করি।
স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনা এখানে নতুন নয়। পর্যটকদের সরলতার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি এভাবে একটি চক্র সিন্ডিকেট গঠন করে প্রতারণার ফাঁদ পাতে। আরও জানা যায় এই সিন্ডিকেটে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরও যোগসাজশ রয়েছে। এলাকাবাসী প্রশাসনের কাছে চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।