প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
সমালোচনার মুখে সরে দাঁড়ালো এসএমপি!
সিলেট এডিশন ডেস্ক
সমালোচনার মুখে এবার সিলেট মহানগর পুলিশের দেয়া গণবিজ্ঞপ্তি একদিনের মাথায় বাতিল করা হয়েছে| বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত আরও একটি বিজ্ঞপ্তি দিয়ে পূর্বের গণবিজ্ঞপ্তি সিটিএসবি/এসএমপি/২৫০১ বাতিল করা হয়েছে|
অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী| একই সঙ্গে এ ধরনের নিউজ পোর্টালের প্রকাশিত কোনো সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে|
এদিকে, বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী ক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের জন্য নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে| লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন নিউজ পোর্টাল কর্তৃক যথাযথ রেজিস্ট্রেশন ব্যতীত ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও প্রোপাগান্ডা ভিত্তিক সংবাদ প্রচার করা হচ্ছে| যা জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে|
এতে আরও বলা হয়েছে, এ অবস্থায় গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে (১ মে, ২০২৬ সন্ধ্যা ১৮.০০ ঘটিকা) রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণের নির্দেশ প্রদান করা হলো| অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে| উক্ত রূপ নিউজ পোর্টালের প্রকাশিত কোনো সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সিলেট মহানগরীর সর্বসাধারণকে অনুরোধ করা হলো|
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।