প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
জৈন্তাপুরে বালু জব্দ পেলুডার আ ট ক
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের এক কঠোর অভিযানে ৬ হাজার ঘনফুট বালু জব্দ, ৩টি নৌকা ধ্বংস এবং একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা প্রশাসন। অভিযান চলাকালে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে জব্দকৃত বালু তাৎক্ষণিকভাবে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
অভিযানে অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত ৩টি নৌকা ধ্বংস করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি পেলুডার (খননযন্ত্র) জব্দ করা হয়। প্রশাসন জানিয়েছে, আগামীকাল জব্দকৃত পেলুডারের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ‘পরিবেশ ধ্বংস করে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ স্থানীয়দের মতে, প্রশাসনের এ ধরনের অভিযান অবৈধ বালু উত্তোলন রোধে কার্যকর ভূমিকা রাখবে এবং এলাকার পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।