প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
সিলেট এডিশন ডেস্ক
মিজানুর রহমান :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম থেকে ফেঞ্চুগঞ্জগামী সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের কটালপুর খিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজি নিয়ে আত্মীয়ের বাড়ি মল্লিকপুর যাচ্ছিলেন। পথে একটি নোহা গাড়ি পিছন থেকে মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় দ্রুতগামী নোহাটি তাদের মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তারা মারা যান।
নিহতরা হলেন এসএমপির মোগলাবাজার থানাধীন সিলাম চরমোহাম্মদপুর গ্রামের মাশুক মিয়ার বড় ছেলে নাহিদ আহমদ (১৯) এবং শুড়িগাঁও মোহাম্মদপুরের প্রবাসী শওকত আলীর ছোট ছেলে ছাইম আহমদ (১৪)।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।