প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৬,৮৮,০০০ টাকার ভারতীয় ফুচকা ও সিগারেট উদ্ধার
সিলেট এডিশন ডেস্ক
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাব ইন্সপেক্টর মোহাম্মদ ফরমান আলী এর নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৪/০৪/২০২৬ তারিখ রাত ০৮.০৫ ঘটিকায় শ্রীমঙ্গল থানাধীন পৌরসভার মৌলভীবাজার রোডস্থ এসএ পরিবহন কাউন্টারে থেকে অবৈধ ভাবে আনা বিপুল পরিমান ভারতীয় ফুচকা, বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধার কৃত আলামতের মধ্যে ২০ টি বস্তার মধ্যে ৫০ প্যাকেট করে ১০০০ প্যাকেট ভারতীয় ফুচকা, ওজন ১০০০ কেজি, মূল্য ২,০০,০০০/- ( দুই লক্ষ টাকা), PATRON ব্র্যান্ডের বিদেশি সিগারেট ৩ টি কার্টনে ১৫০ বক্স, ৩০,০০০ শলাকা, মূল্য ৩,০০,০০০/-( তিন লক্ষ টাকা), অপর সাদা বস্তায় Mond ব্র্যান্ডের ৯৪ বক্স বিদেশী সিগারেট, ১৮,৮০০ শলাকা, মূল্য ১,৮৮,০০০/- (এক লক্ষ আটাশি হাজার) টাকা। উদ্ধার কৃত আলামতের মোট মূল্য ( ২,০০,০০০ + ৩,০০,০০০ + ১,৮৮,০০০)সর্বমোট ৬,৮৮,০০০/- ( ছয় লক্ষ আটাশি হাজার) টাকা।
ঘটনার বিষয়ে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে জানান শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম মুন্না।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।