প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যে প্রবাসীদের আয়োজনে মোহাম্মদপুর গ্রামবাসীর নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: আসন্ন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার সমর্থনে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদপুর গ্রামবাসীর উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ এপ্রিল ২০২৬, সোমবার লন্ডনের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতর আলী আছাব মিয়া। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করা হয়, তেলাওয়াত করেন মাওলানা আজিজুর রহমান।
সভায় স্বাগত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মুহিত মিয়া বলেন, “মোহাম্মদপুরসহ পুরো ইউনিয়নের সার্বিক উন্নয়নই আমার মূল লক্ষ্য। প্রবাসীদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা পেলে আমরা একটি আধুনিক, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সক্ষম হবো।”
সভাপতির বক্তব্যে আতর আলী আছাব মিয়া বলেন, “প্রবাসীদের এই ঐক্যবদ্ধ উদ্যোগ আমাদের এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক নেতৃত্ব নির্বাচনই পারে আমাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল ও সমৃদ্ধ করতে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোঃ মাসুক মিয়া, মাওলানা আজিজুর রহমান, আব্দুর নুর ফিরোজ মিয়া ' সৈয়দ কমর আলী, ইকবাল হোসেন, সোয়া মিয়া, সৈয়দ ফখরুল আলী, মোঃ আবু শহীদ, সোনা মিয়া, আকিক, সেলিম আহমেদ, আব্দুল আমিন, সিরাজ মিয়া, সুমন মিয়া, সুহেল মিয়া ও জয়নাল আবেদিন প্রমুখ।
বক্তারা বলেন, প্রবাসীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এলাকার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব। তারা স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় যুক্তরাজ্যে বসবাসরত মোহাম্মদপুর গ্রামের বিপুল সংখ্যক প্রবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন।
শেষে বক্তারা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে এলাকার জনগণ উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে যোগ্য ও জনবান্ধব প্রার্থী আলহাজ্ব মুহিত মিয়াকে নির্বাচিত করবেন। এছাড়া যুক্তরাজ্যে বসবাসরত মোহাম্মদপুর গ্রামের প্রবাসীরা তার পক্ষে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।