প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
মৌলভীবাজারে কিশোরীকে ইচ্ছার বিরুদ্ধে ধ র্ষ ণ, যুবক গ্রে ফ তা র
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক: কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক করে ধর্ষণ করেছে এক যুবক| ঘটনাটি সামাজিকভাবে মীমাংসা না হওয়ায় কোন উপায় না পেয়ে ওই কিশোরীর ভাই থানায় মামলা দায়ের করেন| এরপর থেকে পালিয়ে যান মামলার আসামী রাহিম মিয়া (২৩) নামের ওই যুবক|
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল তাকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন কালাপুর এলাকা থেকে গ্রেফতার করে|
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মৌলভীবাজার সদর থানা পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়| গ্রেফতারকৃত রাহিম মিয়া মৌলভীবাজার জেলার রঘুনন্দনপুর গ্রামের শফিক মিয়ার ছেলে| মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এসব তথ্য জানায় র্যাব|
র্যাব জানায়, কিশোরী মৌলভীবাজার জেলার বাসিন্দা| গ্রেফতারকৃত রাহিম মিয়ার বাড়ি ও কিশোরীর বাড়ির পাশাপাশি হওয়ায় সে প্রায় সময় তাদের বাড়িতে আসা যাওয়া করত| একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে| গত ২ মার্চ ভোরে রাহিম মিয়া কিশোরীর ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে| ভিকটিমের ভাই ভিকটিমের ঘরে মানুষের শব্দ শুনে তার ঘরে গিয়ে রাহিম মিয়াকে দেখতে পেলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকরলে তাকে আটক করা হয়| অতঃপর বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হওয়ার কথা বলে বিবাদীকে তার পরিবারের লোকজন নিয়ে যান| পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা না হওয়ায় ভিকটিমের ভাই মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন|
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।