প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
সিলেট এডিশন ডেস্ক
দোয়ারাবাজার প্রতিনিধি::সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে ঘটনাটি ঘটে। তারা সম্পর্কে একে অপরের চাচাতো বোন।
তারা হলেন- দোয়ারাবাজারে সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামের রমজান আলীর মেয়ে রুমা আক্তার (৭) এবং উকিল আলীর মেয়ে পাপিয়া আক্তার (৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির আঙিনায় পুকুর পাড়ে খেলা করছিলো দু'জন। একপর্যায়ে বাড়ির সকলের অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় তারা। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন এদিক-ওদিক অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি তাদের। অবশেষে পুকুরে সন্ধান চালিয়ে রুমা আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
অপরদিকে পাপিয়া আক্তারকে জীবিত উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, একই পরিবারে দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।