প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
জৈন্তাপুর উপজেলা রিপোটার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি সাহেদুর ও সম্পাদক বিলালুর
সিলেট এডিশন ডেস্ক
আলোচনা সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জৈন্তাপুর:: জৈন্তাপুর উপজেলা রিপোটার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৮ এপ্রিল রাত ৮টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে দৈনিক বর্তমান বাংলার জৈন্তাপুর প্রতিনিধি মোঃ সাহেদুর রহমানকে সভাপতি এবং বিলালুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সম্পাদক মুক্তাদির, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম। এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে হোসেন মিয়া, রুবেল আহমদ, আব্দুল্লাহ ও জসিম উদ্দিনকে।
সভায় বক্তারা বলেন, নতুন কমিটির মাধ্যমে জৈন্তাপুর উপজেলায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।