প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ২৬ রানের জিতল নিউজিল্যান্ড
সিলেট এডিশন ডেস্ক
নিজের সর্বোচ্চ চেষ্টা করেও দলকে জেতাতে পারলেন না তৌহিদ হৃদয়। ৪৯তম ওভারে এসে ছক্কা হাঁকাতে যেয়ে হেনরি নিকোলসের হাতে ক্যাচ তুলে দিলেন তিনি। আর এতেই অলআউট হলো বাংলাদেশ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ২৬ রানের জয় তুলে নিল নিউজিল্যান্ড।
লক্ষ্য ছিল ২৪৮ রান। বর্তমানের ওয়ানডে ক্রিকেট বিবেচনায় এটি খুব বড় টার্গেট না হলেও মিরপুরের উইকেটে বোলারদের আধিপত্য বরাবরই থাকে বেশি। এবারও তার ব্যতিক্রম হলো না। ব্যাটিং ধসে ৪৮.৩ ওভারে ২২১ রানেই থামল বাংলাদেশের ইনিংস। আর এতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল কিউইরা।
এদিন ব্যাট হাতে শুরু থেকেই নড়বড়ে ছিল স্বাগতিকরা। ইনিংসের চতুর্থ ওভারেই পরপর দুই বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।
বিস্তারিত আসছে......
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।