প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬
শহীদ নীরা দিবস উপলক্ষে বাগান পঞ্চায়েতের আয়োজনে শহীদ বেদীতে পূস্পস্হপক প্রদান
সিলেট এডিশন ডেস্ক
কমলগঞ্জ প্রতিনিধি ( সৌরভ বীন) ::কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ১৩ এপ্রিল ২৬ ইং তারিখে শহীদ নীরা দিবস উপলক্ষে বাগান পঞ্চায়েতের আয়োজনে শহীদ বেদীতে পূস্পস্হপক প্রদান,প্রভাত ফেরী শেষে সকাল ১০ ঘটিকার সময় এক আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রীকান্ত কানু গোপাল এর সভাপতিত্বে এবং লছুমন মাদ্রাজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চা শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক রামভজন কৈরী, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, ৭ নংওয়ার্ডের ইউ,পি সদস্য জনাব মোঃ ইয়াকুব মিয়া, মনু দলই ভ্যালীর সম্পাদক নির্মল দাস পানিকা, সমাজ কর্মী এম,এ আহাদ , স্কুল শিক্ষক গোপাল গোয়ালা , কর্মচারী জনাব ইস্রাফিল হাসান, স্কুল শিক্ষিকা মনি গোয়ালা পঞ্চায়েত কমিটির সহ সভাপতি আশা অরনাল, সর্দার জামাল মিয়া প্রমুখ। ১৯৬৯ সালে শমশের নগর চা শ্রমিকের দাবী আদায় করতে তৎকালীন ম্যানেজারের নির্দেশে পুলিশ গুলি চালায় এবং গুলি বোকে ধারন করে শহীদ হন চা শ্রমিক নীরা বাউরী। বক্তরা বলেন নীরা বাউরী যে স্বপ্ন নিয়ে নিজের প্রান বিসর্জন দিয়েছে আজও তার স্বপ্ন পূরন হয়নি।নীরা বাউরীর স্বপ্ন পূরন করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই মৌলিক দাবী পুরন করতে মালিক পক্ষ সরকার পক্ষকে একযোগে কাজ করতে হবে।চিকিৎসা সেবা নিশ্চিত করতে অনতিবিলম্বে ক্যামেলীয়া হাসপাতাল চালু করতে হবে।নীরা বাউরীর স্বপ্ন পূরন করতে হলে বাংলাদেশ চা শ্রমিকের ইউনিয়নের নির্বাচন দ্রুত সম্পাদন করে চা শ্রমিক ইউনিয়নকে দাবী দাওয়া আদায়ে আরও শক্তিশালী ভুমিকা রাখতে হবে এবং দ্রুত নির্বাচন দিতে হবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।