প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
জামালগঞ্জে মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী পালিত
সিলেট এডিশন ডেস্ক
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
গত শুক্রবার বেলা ১২টায় উপজেলার সাচনা বাজার বেহেলী রোডস্থ শ্রীশ হালদার ভবনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্মাল্য কান্তি রায় (সসীম)।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ দীলিপ কুমার চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী ও ডাঃ পি.সি. সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ডাঃ বিষ্ণুপদ সূত্রধর, ডাঃ দীলিপ চন্দ, ডাঃ সজীব চন্দ্র পাল, ডাঃ তাহুরা বেগম, ডাঃ লিটন দেবনাথ, ডাঃ অসীম চন্দ্র সরকার, ডাঃ ঝান্টু চন্দ এবং সুজিত মোহন দাসসহ স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে মহাত্মা হ্যানিম্যানের চিকিৎসা দর্শন ও মানবসেবায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, হোমিওপ্যাথি একটি কার্যকর, পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত ও জনবান্ধব চিকিৎসা পদ্ধতি, যা বর্তমান সময়েও সমানভাবে প্রাসঙ্গিক। এ সময় হোমিওপ্যাথিক চিকিৎসার প্রসার ও মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।