প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬
কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় অবৈধভাবে উত্তোলিত ৯৬ হাজার ৮’শ ঘনফুট পাথর
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধভাবে উত্তোলিত ৯৬ হাজার ৮’শ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার জালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে অভিযান চালিয়ে এই পাথর জব্দ করা হয়। পরে এগুলো স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন থেকে শাহ আরেফিন টিলা কেটে মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। গত ২০২৪ সালের ৫ আগষ্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শুরু হয় অবাধে পাথর উত্তোলন। এসময় শাহ আরেফিন (রঃ) এর মাজার, কবরস্থান ও খেলার মাঠ ধ্বংস করে পাথর উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসন ও পুলিশের অভিযানেও বন্ধ হয়নি এসব পাথর উত্তোলন। গত মাসে যৌথবাহিনীর অভিযানে ৩৯টি ট্রাক্টর আটক করে মামলা দেওয়া হয়। এর পর গর্ত থেকে পাথর উত্তোলন ও বড় ট্রাক্টর গাড়ি দিয়ে পাথর পরিবহন বন্ধ রয়েছে।
তবে অভিযোগ রয়েছ কোম্পানীগঞ্জ থানার ওসি ও গুটিয়েক সাংবাদিক পাথরখেকোদের কাছ থেকে নিয়মিত বখরা পেয়ে তাদের সহযোগিতা করছে। আর পুলিশতো বালি ও পাথরের প্রতি গাড়ী থেকে ২০০-৫০০/ টাকা আদায় করছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।