প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
মরহুম আবুল আহাদ ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক আইনজীবী....এডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল
সিলেট এডিশন ডেস্ক
মরহুম অ্যাডভোকেট আবুল আহাদসহ প্রয়াত আইনজীবীদের মৃত্যুতে শোকসভা অনুষ্টিত
নিজস্ব প্রতিবেদক:: সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, বিশিষ্ট আইনজীবী মরহুম অ্যাডভোকেট আবুল আহাদের মৃত্যুতে সিলেটের আইনাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোক ও শূন্যতার সৃষ্টি হয়েছে। মরহুম আবুল আহাদ ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক আইনজীবী। দীর্ঘদিন ধরে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশায় দায়িত্ব পালন করে গেছেন। তাঁর পেশাগত দক্ষতা, মেধা ও বিনয়ী আচরণ তাঁকে সহকর্মীদের কাছে অনুকরণীয় করে তুলেছিল। অসহায় ও ন্যায়বিচার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ছিল তাঁর জীবনের অন্যতম লক্ষ্য। বুধবার সিলেট তিন নং বার হলে আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিলেট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল।
০৮ এপ্রিল ২০২৬, বুধবার দুপুর ২টায় সিলেট জজ কোর্টের ৩নং বার লাইব্রেরিতে শোকসভা ও দোয়া মাহফিল সিনিয়র আইনজীবী ৫০ বছরপূর্তিকারী এডভোকেট নুরুল হক মহোদয়ের সভাপতিত্বে এবং সিনিয়র আইনজীবী এডভোকেট মাসুদ আহমদ চৌধুরী মহসিন এর পরিচালনায় অনুষ্টিত শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিল ডি অঞ্চলের সদস্য এটিএম ফয়েজ উদ্দিন এডভোকেট, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন এডভোকেট, সাবেক সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এডভোকেট, সাবেক সভাপতি একে এম সামিউল আলম এডভোকেট, সিলেট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের বখত্ জুবের, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ এডভোকেট।
মরহুমের কর্মময় জীবনের স্থৃতিচারণ করেন লইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট আলিম উদ্দিন, মরহুমের ঘনিষ্ট বন্ধু বিদ্যারত্ন রায়, সিলেট আইনজীবী সমিতির ১ম যুগ্ন সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, সিলেট আইনজীবী সমিতির সাবেক যুগ্ন-সম্পাদক এডভোকেট সাইফুর রহমান, এডভোকেট হাসান আহমদ, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট মাহবুব আহমদ চৌধুরী, এডভোকেট ফারুক আহমদ, সিলেট আইনজীবী সমিতির সাবেক সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন, এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, মরহুমের ২য়পুত্র ইসমাইল সাদী। সহকর্মীরা জানান, তিনি শুধু একজন দক্ষ আইনজীবীই নন, বরং একজন পরোপকারী ও সদালাপী মানুষ ছিলেন। আদালত পাড়ায় তাঁর আন্তরিকতা ও সহমর্মিতার জন্য তিনি সকলের কাছে শ্রদ্ধেয় ছিলেন।
মরহুমের স্মরণ সভায় সিলেটের আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোকসভায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। আইনাঙ্গনের এই গুণী ব্যক্তির মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁর স্মৃতি ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে।
এর আগে অনুষ্টানের শুরুতেই পবিত্র আল-কোরআন থেকে তিলাওয়াত করেন সিলেট আইনজীবী সমিতির বর্তমান সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মো: ময়নুল ইসলাম।
উল্লেখ্য সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ গত ১ এপ্রিল রাত ১১ টায় সিলেট ওয়েসিস হাসপাতালে শেষ নিশ্বাষ ত্যাগ করেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।