প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
সোশাল মিডিয়ায় সয়লাব: সাংবাদিক দম্পতি ও আফিজা বেগমের ফেস্টুনে সরগরম ওসমানীনগর
সিলেট এডিশন ডেস্ক
ওসমানীনগর প্রতিনিধি:: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে ওসমানীনগর জুড়ে এখন নির্বাচনী আমেজ তুঙ্গে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাংবাদিক মোঃ ফজলু মিয়ার সহধর্মিণী মোছাঃ আফিজা বেগম।
সম্প্রতি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে । ফলে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী ভোটারদের মধ্যেও সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও কৌতূহল।
নতুন মুখে নতুন প্রত্যাশা স্থানীয়দের অনেকেই মনে করছেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন শিক্ষিত, ভদ্র ও সামাজিকভাবে সক্রিয় নারী হিসেবে আফিজা বেগম ইতোমধ্যে নিজের একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন।
গণসংযোগে তিনি বলেন,"আমি এই এলাকার সন্তান। মানুষের পাশে থেকে কাজ করতে চাই—বিশেষ করে নারীদের উন্নয়ন, অধিকার ও সম্মান নিশ্চিত করতে।"
সাংবাদিক পরিবারের সদস্য হওয়ায় সামাজিক কাজ, জনসচেতনতা ও উন্নয়নমূলক কার্যক্রমে তাঁর সম্পৃক্ততা আগে থেকেই ছিল বলে জানা গেছে। এবার নির্বাচনের মাধ্যমে সেই কাজকে আরও বিস্তৃত করতে চান তিনি।
এলাকাবাসীর প্রত্যাশা: সাধারণ ভোটারদের ভাষ্য—পরিচ্ছন্ন ভাবমূর্তি, সামাজিক গ্রহণযোগ্যতা ও উন্নয়নের প্রতিশ্রুতি থাকলে আফিজা বেগম হতে পারেন একজন সম্ভাবনাময় নারী নেতৃত্ব।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।