উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেটের জাফলংয়ের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন স্কুলে প্রবেশের সময় নালার উপর দুর্বল খুঁটির ওপর দিয়ে চলাচল করতে হতো। এতে শিক্ষার্থী ও শিক্ষকরা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন। নিজেদের এই দুর্ভোগ লাঘবে আজ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নালার ওপর মাটি ভরাট করে একটি চলাচলযোগ্য রাস্তা নির্মাণ করেন। অল্প সময়ের মধ্যে নির্মিত এই রাস্তা এখন শিক্ষার্থীদের নিরাপদে স্কুলে প্রবেশে সহায়তা করবে। শিক্ষার্থীদের এ উদ্যোগে অভিভাবক ও স্থানীয়রা প্রশংসা জানিয়েছেন। তাদের মতে, ছোট্ট এই পরিশ্রম বড় ধরনের ভোগান্তি দূর করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও সামাজিক কাজে সম্পৃক্ততার ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।