প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
শ্রীমঙ্গলে হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে সাপ উদ্ধার
সিলেট এডিশন ডেস্ক
মৌলভীবাজার প্রতিনিধি::শ্রীমঙ্গলে হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার সোমবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের স্টাফ শ্রাবণ পালের বাসা থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে কালনাগিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের স্টাফ শ্রাবণ পালের বাসা থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা সাপটি দেখে ফাউন্ডেশনের সদস্যদের খবর দেন। পরে সদস্যরা ঘটনাস্থলে এসে সাপটিকে ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, উদ্ধারকৃত সাপটি নির্বিষ। সাপটি সুস্থ থাকলে রাতেই (সোমবার দিবাগত রাত) লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।