প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে তিন সহস্রাধিক ইয়াবা সহ নারী গ্রেপ্তার
সিলেট এডিশন ডেস্ক
জিয়াউর রহমান সাজন, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জে তিন সহস্রাধিক ইয়াবাসহ মুনজরা খাতুন (৬০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৪ এপ্রিল) দুপুরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃত মুনজরা খাতুন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আজমপুর এলাকার আমির হোসেনের স্ত্রী।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে র্যাব জানায়, ইয়াবা কারবারি মুনজরা বাসে করে শহরের দিকে ইয়াবা নিয়ে আসছেন- এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ সদর থানাধীন নিজামপুর ইউনিয়নের বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসায় র্যাব। এ সময় চেকপোস্টে একটি যাত্রীবাহী বাস থামালে ওই বাসের চালকের পেছনের সিটে বসা মুনজরা পালানোর চেষ্টা করেন। তখন র্যাব তাকে আটক করে।
আটকের পর নারী পুলিশ সদস্য দিয়ে মুনজরার দেহ তল্লাশি করে তার পরিহিত কাপড়ের ভেতর থেকে কালো রঙের বায়ুরোধক পলি জিপারের ১৫টি প্যাকেট থেকে ৩১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।