প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫
সিলেট বিএনপি’র ঘাঁটি সুসংহত ও নিশ্চিত করতে হবে: কাইয়ুম চৌধুরী
সিলেট এডিশন ডেস্ক
স্টাফ রিপোর্টার:: সিলেট জেলা বিএনপি’র সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি‘র দুর্গখ্যাত সিলেট আগামীর নির্বাচনে আরও সুসংহত ও ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করবে। জনগণ ধানের শীষের প্রতি যে সাড়া ও প্রত্যাশা দেখাচ্ছে, তা আমাদের অনুপ্রেরণা জোগাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশিত স্বচ্ছতার মাধ্যমে দেশ গঠনে সিলেট সর্বোচ্চ অবদান রাখবে। তিনি লালাবাজারের একটি হোটেল মিলনায়তনে ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন লালাবাজার ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আব্দুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফাত। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-প্রচার সম্পাদক শাহিন আলম জয়, ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক জাহির আলী, জিলাল খান, আলাউদ্দিন, এডভোকেট মাহবুবুর রহমান, শমশের খান, আনসার আহমদ, যুবদল নেতা আব্দুল বাসিত মোক্তাদির ও দেলোয়ার আহমদ, ছাত্রদল নেতা আব্দুল মোজাক্কির ফাহিম ও মোহন আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।