প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫
সিলেটের প্রতিটি কেন্দ্রে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুক্তাদির
সিলেট এডিশন ডেস্ক
স্টাফ রিপোর্টার:: বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনসহ সকল আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বৃহস্পতিবার রাতে ৭নং ওয়ার্ডের পাড়া ও আঞ্চলিক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল ওয়াদুদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সায়েমের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, জিয়াউল হক জিয়া, লল্লিক আহমদ চৌধুরী প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।