প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
তাহিরপুরে পরিকল্পিত হত্যার পর লাশ ফেলে দেয়া হয় নদীতে বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
সিলেট এডিশন ডেস্ক
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ):: তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটা থেকে এক বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ। পুলিশ জানায়, ওই বৃদ্ধকে পরিকল্পনা হত্যার পর লাশ গুম করতেই ফেলে দেয়া হয় নদীতে।
সোমবার (৩০ মার্চ) ভোর সকাল টার দিকে স্থানীয় লোকজন নদী কাজ করতে আসলে এসময় উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলি গ্রামের আব্দুল হকের বাড়ির সংলগ্ন যাদুকাটা নদীর পূর্ব পাড়ে পানিতে ভাসমান একটি লাশ দেখতে পায়। পরে এ খবর জানাননি হলে স্থানীয় লোকজন লাশ দেখতে নদীর পাড়ে ভীড় করে। এই খবর পেয়ে সকাল ৭ টায় তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলামসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশের পরিচয় সনাক্ত করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত বৃদ্ধর নাম আজগর আলী (৫৮)। তিনি জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের ইসমাইলের ছেলে।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানাযায়, আজ সোমবার সকালে যাদুকাটা নদীতে
নিহতের ছেলে শহীদ জানান, রবিবার রাত প্রায় ১০টার দিকে তার বাবা ও মা একসঙ্গে বাড়ির পাশেই মিয়ারচর কবরস্থান সংলগ্ন একটি দোকানে চা খায় দুজন । পরে শহীদ মা বাড়িতে গেলেও তার বাবা আজগর আলী আর বাড়িতে যায়নি । পরে সোমবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি বিন্নাকুলি নদীর পাড়ে পানিতে আমার বাবার লাশ পড়ে আছে।
নিহতের ছেলে শহীদ বলেন, গরিব মানুষ। কাজকর্ম করে খাই। কারো সাথে আমার বাবার শত্রুতা ছিল না। আমার বাবা কৃষিকাজ করে সংসার চালাতেন। আমার বাবাকে কেউ খুন করে নদীতে ফেলে দিয়েছে। আমি খুনিদের শাস্তি দাবি করছি।
তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বাম হাতে আঘাতের এবং মাথায়ও কাটা-ছেঁড়া জখমের চিহ্ন আছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো প্রক্রিয়া এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।