প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় বৃক্ষরোপণ
সিলেট এডিশন ডেস্ক
স্মরণ সিং,মৌলভীবাজার প্রতিনিধি:: বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে গাছের ভূমিকা অপরিসীম। গাছ আমাদের পরম বন্ধু। গাছ জীববৈচিত্র রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখে। গাছ হইতে আমরা প্রতিনিয়ত জীবের শ্বাস-প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ। ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অমর হোক,অমর হোক। দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা, ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের মানসম্ভ্রমের বিনিময়ে,বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা নারী শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বৃক্ষ রোপন করেন চা শ্রমিক সন্তান চা শ্রমিক অধিকার বিষয়ক, মানবাধীকার কর্মী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন কর্মী, সনদ ও সম্মাননা প্রাপ্ত বৃক্ষ প্রেমী বিষ্ণু হাজরা রাজু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী ও বাংলাদেশ চা ছাত্র সংসদ সংগঠণের সদস্য হরিবল বোনার্জী শ্রীমঙ্গল শহরতলী ভাড়াউড়া চা বাগানে বিষ্ণু হাজরার নিজ বাড়ি পুকুর পাড়ে ফলজ ও বনজ ঔষধি গাছের চারা রোপণ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের শিক্ষার্থী হরিবল বোনার্জী বলেন শহীদের প্রতিদান কখনও ভুলার মত না। আজকে বিষ্ণু হাজরা দাদার সাথে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বৃক্ষ রোপণ করেছি। তিনি আরও বলেন বিষ্ণু হাজরা দাদার সাথে বৃক্ষরোপণ করে আমি অত্যন্ত আনন্দিত,খুশি ও গর্বিত মনে করছি। হরিবল বোনার্জী মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সাতগাঁও ইউনিয়ন অন্তর্গত হুগলীয়া চা বাগানের চা শ্রমিক পরিবারের একজন সন্তান।
পরিবেশ কর্মী বিষ্ণু হাজরা বলেন দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা, ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের মানসম্ভ্রমের বিনিময়ে,বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা নারী শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃক্ষ রোপন করেছি।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।