প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬
সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে শাহপরান থানায় সাধারণ ডায়েরি
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: সিলেট মহানগরীর শাহপরান থানা এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যাহার নং-১৪২৯/২৬।
জিডি সূত্রে জানা যায়, নগরীর খাদিমপাড়া এলাকার বাসিন্দা সাংবাদিক মোঃ মঈন উদ্দিন (৪৮) সম্প্রতি স্থানীয় একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রী(জিডি) দায়ের করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাহার আইডি থেকে বিবাদীদের বিরুদ্ধে একটি পোষ্ট করেন। এর জেরে অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্নভাবে তাকে হুমকি দিয়ে আসছেন।
ভুক্তভোগী তার আবেদনে বলেন, গত ২০ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ২টা ৪০ মিনিটের সময় শাহপরান মাজার এলাকায় অভিযুক্ত ব্যক্তিরা তাকে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলেন পোষ্ট ডিলিট করতে, অন্যতায় প্রাণনাশের হুমকি দেন। এসময় তিনি ভয়ভীতির মধ্যে পড়েন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন।
এছাড়াও জিডিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানহানির চেষ্টা করছেন। এ ঘটনায় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শাহপরান থানা পুলিশের ডিউটি অফিসার জানান, অভিযোগটি গ্রহণ করে জিডি হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল এ ঘটনায় দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।