প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬
দক্ষিণ সুরমায় আওয়ামী দূসরদের আয়োজনে এমপি মালিকের সাথে ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা শুক্রবার স্থানীয় বিএনপিতে ক্ষোভ
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: সংসদ সদস্য এম. এ মালিকের সাথে ১নং মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে শক্রবারক। নামে বিএনপির উদ্যোগে বলা হলেও আয়োজনে যাদের নাম বেনারে উল্লেখ রয়েছে তারা মূলত আওয়ামীলীগের দূসর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি জননেতা আলহাজ্ব এম. এ মালিক(এমপি)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশন এর সাবেক প্যানেল মেয়র জননেতা বেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি হাজী মোঃ শাহাব উদ্দিন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিজ আদনান, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, এবং
সভাপতিত্ব করবেন ১নং মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এম. এ লতিফ খান।
২৭ মার্চ ২০২৬ ইং, শুক্রবার সন্ধ্যা ৭টায় দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়নেের ৯ নং ওয়ার্ডের বেটুয়ার মূখ নামক স্থানে আওয়ামী লীগ নেতা সৌদিআরব প্রবাসী শাহিন আহমদের বাড়িতে ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা
অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের আয়োজনে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ হাজী নুরুল ইসলান নাসির, আমিরুল ইসলাম টিপু, সাবেক যুবলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী কয়েছ আহমদ মুন্না ও সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য নব্য আওয়ামী লীগে যোগদানকারী লন্ডন নেওয়ার নামে ৯৮ লক্ষ টাকা আত্নসাৎকারী এম শামীম আহমদ,আওয়ামী লীগ নেতা শাহিন আহমদ সৌদি আরব প্রবাসী, ছাএলীগ নেতা বদরুল।
এই ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্য মিশ্র প্রতিক্রিয়া ক্ষোভ দেখা দিয়েছে। যে কোন সময় অপৃতিকর ঘটনা ঘটতে পারে। বিগত ১৭ বছরে মামলা হামলা ও কারাবরণকারী নির্যাতিত নেতাদের প্রশ্ন একটাই সাবেক আওয়ামী লীগের ২ এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস ও হাবিবুর রহমান এর কাছের মানুষ কিভাবে বিএনপি মনোনীত এমপির অনুষ্টানের আয়োজক হয়। তাহলে কি বিএনপি ত্যাগীদের বাদদিয়ে আওয়ামীলীগ পূনর্বাসনে নেমেছে?
নামপ্রকাশে অনিচ্ছুক বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতারা ক্ষোভ প্রকাশ করে এই প্রতিবেদককে বলেন
এই আয়োজনের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি এবং স্বাধীনতার চেতনা সুদৃঢ় হওয়ার পরিবর্তে অনৈক্য ও নৈরাজ্য সৃষ্টি হবে, যদি বিষয়টি বিএনপির সিনিয়র নেতারা মূল্যায়ন করতে নাপারেন তাহলে দলের জন্য বিপদ অপেক্ষা করছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।