প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
ছাতকে শিশুকণ্যা ধর্ষনের অভিযোগে গ্রেফতার ১
সিলেট এডিশন ডেস্ক
হাকিম ফারুক আহমদ নোমানী:: সুনামগঞ্জের ছাতকে ১০ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে আশ্রব আলী (৪০) নামের একব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে বসতবাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ছাতক থানা পুলিশ। অভিযোক্ত আশ্রব আলী উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিশ্বম্ভরপুর (নাগড়াখালী) গ্রামের মৃত মজর আলীর ছেলে।
জানা যায়, গত বুধবার (২৫ মার্চ) দুপুরে ওই কন্যা শিশুকে টাকার লোভ দেখিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে যায় দুই সন্তানের জনক,আশ্রব আলী। গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে সে ওই কন্যা শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলেও রেহায় পায়নি পাশবিকতা থেকে। রক্তে লাল হয়ে যায় শিশুটির শরির। এক পর্যায়ে বিষয়টি কাউকে না বলার শর্তে ছেড়ে দেয় ধর্ষক আশ্রব আলী। বিষয়টিকে কেউ জানালে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় সে।
এদিকে, বাবা বিহীন শিশুটির মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার পরিচালনা করে থাকেন । ধর্ষকের কাছ থেকে ছাড়া পেয়ে মায়ের কাছে বর্ররোচিত নির্যাতের কথা জানায় শিশু কন্যা। প্রতিকার চেয়ে তাৎক্ষণিক ছাতক থানা পুলিশকে লিখিত অভিযোগ দিলে ওইদিন মধ্যরাতেই অভিযোক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। নির্যাতিতা ওই কন্যা শিশুটিকে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সচেতন মহল। তারা অভিযোক্ত ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন।
অভিযোক্তকে গ্রেফতার ও কোর্টে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানা পুলিশ।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।