প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
ছাতকের দক্ষিণ কুর্শী গ্রামে চুরির অভিযোগে অভিযুক্ত পরিবারকে এলাকাবাসীর উচ্ছেদ ও ঘরবাড়ী ভাংচুর
সিলেট এডিশন ডেস্ক
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:: ছাতক উপজেলার দক্ষিণ কুর্শী প্রকাশিত কুরি গ্রামে চুরি করার গঠনাকে কেন্দ্র করে উক্ত চোরের ঘরবাড়ীতে এলাকার লোকজন ব্যাপক হামলা ও ভাংচুর চালায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি পরিবার এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিলো।
গতকাল বুধবার দুপুরে এ ঘটনা গঠে। এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। গতকাল রাতে দুলু মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে চোর ধরা পড়ার পর, তার দেওয়া জবানবন্দির ভিত্তিতে কুর্শি গ্রামের এক বাসিন্দার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। এরই জের ধরে আজ দুপুরে উত্তেজিত জনতা ওই ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করে।
হামলার সময় উপস্থিত কিছু ব্যক্তি পুরো ঘটনাটি ফেসবুকে লাইভ প্রচার করেন।
এলাকাবাসী জানায়, অভিযুক্ত মোঃ আলী হোসেন, তার ছেলে ছয়দুল হক এবং মেয়ের জামাইয়ের ছেলে তারেককে একাধিকবার সতর্ক করা হলেও তারা তাদের চুরির কর্মকাণ্ড বন্ধ করেনি।
এলাকাবাসী একারণে অতিষ্ঠ হয়ে আজ একত্রিত হয়ে চোরদের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক হামলা ও ভাংচুর চালিয়ে তাদেরকে এলাকা থেকে উচ্ছেদ করে বলে জানা যায়।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।