প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬
জামালপুরে জাতীয় নাগরিক পার্টির ঈদ পুণর্মিলনী
সিলেট এডিশন ডেস্ক
মো: সুমন মিয়া, জামালপুর:: পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে আরও আনন্দময় করতে এবং সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করতে জামালপুর সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে জামালপুর শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে জাতীয় নাগরিক পার্টির সদর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এনসিপির সদর উপজেলা শাখার সভাপতি আরাফাত হোসেন শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান শুভ, জামালপুর জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, এবি পার্টির জেলা আহ্বায়ক এডভোকেট ছানোয়ার হোসেন, এনসিপির জেলা যুগ্ন আহ্বায়ক এডভোকেট আবু সাঈদ মোঃ শামীম, সদর উপজেলা এনসিপির যুগ্ন সমন্বয়কারী সাখাওয়াত হোসেন জনিসহ আরও অনেকে।
সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার বিভিন্ন নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। বক্তারা ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সব সময় কাজ করার কথা জানান।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।