প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬
মেধা পুরষ্কার প্রদান,সংবর্ধনা অনুষ্ঠান,শিক্ষা উপকরণ বিতরণ ও শুভ উদ্ধোধন
সিলেট এডিশন ডেস্ক
মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাধবপুর মণিপুরি ললিতকলা একাডেমিতে বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতির উদ্দ্যোগে মেধা পরিক্ষা ২০২৫ উপলক্ষে পুরষ্কার প্রদান সংবর্ধনা অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী( হাজী মুজিব)ও সহসধর্মিণীসহ পরিবার পরিজন, বিশেষ অতিথি কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, মৌলভীবাজার সরকারি কলেজ ভাইস প্রিন্সিপাল, কমলগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দ, মণিপুরী জনগোষ্ঠী প্রতিনিধি, খাসিয়া জনগোষ্ঠী প্রতিনিধি জিডিশন প্রধান সুচিয়াং, চা জনগোষ্ঠী প্রতিনিধি, ত্রিপুরা জনগোষ্ঠী প্রতিনিধিসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী সংবর্ধনা অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠান শেষে মণিপুরী সম্প্রদায়ের নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুভ উদ্ধোধন ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।