প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬
ঈদের দিনেও রান্না করা সেমাই ও কেক বিতরণ
সিলেট এডিশন ডেস্ক
মৌলভীবাজার প্রতিনিধি:: একমাস সিয়ার সাধনার পরে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদ- উল- ফিতর এর আনন্দ ও মানবিক সহায়তা যেন সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে তারই প্রত্যয় থেকেই এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা।
পবিত্র ঈদ- উল- ফিতর দিন রোজ শনিবার ২১ মার্চ ঈদের নামাজ শেষে শ্রীমঙ্গল শহরের রেলস্টেশন ও বিভিন্ন স্থানে বসবাসরত অসহায় ও বঞ্চিত নারী-পুরুষদের মাঝে রান্না করা সেমাই ও কেক বিতরণ করেন। ঈদের আনন্দ যখন অনেকের ঘরে সীমাবদ্ধতা ঠিক সেই মুহুর্তেই শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার
উদ্যোগে শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে ভালোবাসায় ভরা এই সামান্য উপহার, যা তাদের কাছে হয়ে ওঠে ঈদের বড় প্রাপ্তি। শুধু খাবার নয়, এর সঙ্গে ছিল সহমর্মিতা, মানবতা আর একটুখানি আপন করে নেওয়ার স্পর্শটুকুও।
শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সহ-সাংগাঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ বলেন রমজানমাস জুড়েও প্রতিদিনই ব্লাড দিয়েছি। একমাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদ- উল- ফিতর উপলক্ষ্যে অসহায় মনুষ্য রোগী, সিজারের রোগী, শতাধিক এতিম ও অসহায় শিশুদেরকে পাঞ্জাবিসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদের দিনেও রান্না করা সেমাই ও কেক বিতরণে
উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা আশিকুর রহমান, সহ-সভাপতি আব্দুল হক টিটু, সাংগাঠনিক সম্পাদক জাহেদুর রহমান, সহ-সাংগাঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ ও অমিত রায়, কার্যকরী সদস্য তোফাজ্জল হোসেন রাকিব, আলী আহমেদ, আবুল হাসান সোহাগ, মোছাঃ শারমিন আক্তার, সৌরভ আহমেদ, সোহেল আহমেদ, রাসেল আহমেদসহ প্রমূখ।
শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার এমন উদ্দ্যোগে স্থানীয় মুসল্লিরা ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গের মূখে ভূয়সি প্রশংসায় প্রশংসিত হয়ে নানান কার্যক্রম করে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।