প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬
বলদী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত
সিলেট এডিশন ডেস্ক
ইব্রাহীম আহমদ উজ্জল:: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ঐতিহ্যবাহী বলদী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন হযরত মাওলানা কারী আব্দুল মুমিন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন ঈদগাহের মোতওয়াল্লি হাজি শাহাবউদ্দীন।
তিনি তার বক্তব্যে ঈদগাহ ময়দানের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সংস্কার এবং মুসল্লিদের সুবিধা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
ঈদের এই আনন্দঘন পরিবেশে মুসল্লিদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির এক মনোরম দৃশ্য লক্ষ্য করা যায়।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।