প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬
ঈদুল ফিতর উপলক্ষে তথ্য অফিসার মো. আকিকুর রেজার শুভেচ্ছা
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের তথ্য অফিসার মো. আকিকুর রেজা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। এই পবিত্র মাসের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা।
তিনি আরও বলেন, রমজানের শিক্ষা ধারণ করে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সকলের আগামীর পথচলা সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় হোক—এটাই প্রত্যাশা।
মো. আকিকুর রেজা দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানান।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।