প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলীম উদ্দীন
সিলেট এডিশন ডেস্ক
এম এ জুনেদ,গোয়াইনঘাট প্রতিনিধি:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলীম উদ্দীন সর্বস্তরের ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। রমজানের আত্মশুদ্ধির বার্তা আমাদের চরিত্রে, সমাজে ও রাষ্ট্রে প্রভাব ফেলুক-এই কামনাই করি। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ।”
তিনি আরও বলেন, ঈদুল ফিতর পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার এক মহামহিমান্বিত উৎসব। সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা-ঈদ মোবারক।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।