প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬
২৫ নম্বর ওয়ার্ড যুবদল নেতার ঈদের অগ্রিম শুভেচ্ছা
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর নেতা ও সিলেট সিটি কর্পোরেশন-এর ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজনু আহমেদ।
এক শুভেচ্ছা বার্তায় মজনু আহমেদ বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে বয়ে আনে খুশি ও শান্তির বার্তা। তিনি ঈদের এই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হচ্ছে ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতা। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।
মজনু আহমেদ দেশ ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশির সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।