প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬
সিলেটে এসএমপি ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
রবিবার (১৫ মার্চ ২০২৬) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে কোতোয়ালী থানাধীন কাষ্টঘর এলাকার সোবহানীঘাট থেকে কাষ্টঘর প্রবেশমুখে বন্ধু নিবাসের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রাসেল আহমদ (৪৪), পিতা বাবলা আহমেদ, গ্রামের বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর (মুছারগাঁও), জেলা সিলেট এবং জাকির হোসেন (২৪), পিতা আকবর হোসেন, গ্রামের বাড়ি লাখাই উপজেলার লুকড়া, জেলা হবিগঞ্জ। বর্তমানে তিনি দক্ষিণ সুরমার মমিনখলা (বক্কর মিয়ার কলোনি) এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৩৬, তারিখ ১৫ মার্চ ২০২৬। মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারা প্রযোজ্য করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।