প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬
সিলেটে শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: সিলেট বিভাগে সামাজিক ও ধর্মীয় সংগঠন শাপলা স্মৃতি সংসদ এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে হয়েছে। ২৫ রমজান ১৪৪৭ হিজরি, ১৫ মার্চ ২০২৬ খ্রি., রবিবার এ ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়।
সংগঠনের সূত্রে জানা যায়, সিলেট নগরীর ববন্দরবাজার হোটেল শাহবান এর (২য় তলা) রেজিস্ট্রি অফিসের পাশের গলিতে অবস্থিত মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাপলা স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী।
সভাপতিত্ব করেন শাপলা স্মৃতি সংসদ, সিলেট বিভাগের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর সভাপতি মসহবুবুর রহমান খালেদ।
আয়োজকরা জানান, ইফতার মাহফিলে সিলেট বিভাগের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী ব্যক্তিবর্গসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।