প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৫
ফেসবুকে বিএনপি কেন্দ্রিক পোস্ট নিয়ে ছামিয়া আক্তার সুরভীর বাড়িতে হামলার চেষ্টা
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব সংবাদদাতা:: সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক ছামিয়া আক্তার এর বাড়িতে হামলার চেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটে ২৬ মে ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কিছু নেতাকর্মী ছামিয়া আক্তার বাড়ির সামনে গিয়ে জড়ো হন। বাড়িতে তার পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। প্রত্যক্ষদর্শীদের দাবি, এসময় বাড়ির সামনে বিএনপি স্থানীয় কর্মী সমর্থক রা ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং বাড়ির দরজায় আঘাত করা হয়। পরে স্লোগান দিতে দিতে তারা সেখান থেকে চলে যায়।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশের বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে নিয়মিত মতামত প্রকাশ করে থাকেন।
অভিযোগ রয়েছে, তার ফেসবুক পোস্টে প্রায়ই বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করা হয়। বিশেষ করে আওয়ামিলীগ সরকার এর পক্ষপাত স্পষ্ট ,সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ ইস্যু নিয়ে দেওয়া কয়েকটি পোস্টকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়। এসব পোস্টে তিনি বিএনপি ও দলটির কিছু নেতার সমালোচনা করেন এবং বিএনপি কে দুর্নীতিবাজ এবং দুর্নীতিতে বাংলাদেশ কে চ্যাম্পিয়ন করেছিলো বলে উল্লেখ করেন, এছাড়াও তার ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি কে নিয়ে নানা উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার কারনেই মূলত এই হামলার ঘটনা ঘটে।
এ নিয়ে এলাকাবাসী বিরুপ মন্তব্য করেন।
এ বিষয়ে প্রশাসন বা স্থানীয় থানার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।